শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

বৃষ্টির আভাস: ঢাকাসহ পাঁচ বিভাগে তাপমাত্রা কমতে পারে

ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমতে পারে।

বৃষ্টির আভাস: ঢাকাসহ পাঁচ বিভাগে তাপমাত্রা কমতে পারে

অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া, দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বিজ্ঞাপন