বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪৪৫, একদিনে আক্রান্ত ১,৮৬৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৪৫ জন।

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪৪৫, একদিনে আক্রান্ত ১,৮৬৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। অন্য বিভাগের মধ্যে বরিশালে ২০৬, চট্টগ্রামে ২৫৬, খুলনায় ২১৫, ময়মনসিংহে ৬৬, রাজশাহীতে ১৭১, রংপুরে ৭১ এবং সিলেটে ১৩ জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন।

বিজ্ঞাপন