মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত অনেকেই বজ্রপাতে পাবনায় ৬ জনের মৃত্যু, আহত ৩ বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলা, বিপুল ক্ষতি
স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, ১ হাজার ৯৭০ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭০ জন।

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, ১ হাজার ৯৭০ জন হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন রোগী। বরিশাল বিভাগে ১৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫২ জন, ঢাকা বিভাগে ৯০০ জন, খুলনা বিভাগে ২৯৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯৫ জন, রাজশাহী বিভাগে ১৫৩ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ২২ জন রয়েছেন।

এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৩৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন।

বিজ্ঞাপন