ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন নতুন রোগী। এই সময়ে সবচেয়ে বেশি ৮৩১ জন আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২১৩, চট্টগ্রামে ২৫৭, খুলনায় ২৫৯, ময়মনসিংহে ৯২, রাজশাহীতে ১৮৫, রংপুরে ৭৩ এবং সিলেটে ১৯ জন আক্রান্ত হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জনে পৌঁছেছে।