রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে দেশের চারটি সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (১ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দর থেকেও এর দূরত্ব ১২০০ কিলোমিটারের বেশি ছিল।

আবহাওয়া অফিস জানায়, গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের ভেতর বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার।

দমকা বা ঝোড়ো হাওয়া আকারে এটি ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে থাকা নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের গভীর সাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন