রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রুনা বেগমের মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রুনা বেগম (৪০) নামের এক রোগী মারা গেছেন। তিনি শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

রুনা বেগম চাঁপাইনবাবগঞ্জের নমোপাড়ার বাসিন্দা ছিলেন। হাসপাতালের সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় তাকে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

চলতি মৌসুমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২২ জন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন