হাম ও ডেঙ্গুর প্রকোপে দেশে প্রতিদিনই প্রাণহানি ঘটছে। হাসপাতালগুলো রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। চলমান পরিস্থিতিতে হামের ভয়াবহতা কমেছে, এমন দাবি করা সম্ভব নয়। প্রতিদিনই শিশুরা হাম রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৯৮০ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০১ জন। এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, টিকার আওতায় আনতে হবে সব শিশুদের।
হামের প্রথম ৪ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন চিকিৎসকরা। হাম রোগের জটিলতার মধ্যে নিউমোনিয়া ও ঠান্ডাজনিত সমস্যার প্রকোপ বেশি দেখা যাচ্ছে।
এদিকে, ডেঙ্গুর পরিস্থিতিও উদ্বেগজনক হয়ে উঠেছে। চলতি বছরে ডেঙ্গুতে ২০৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, জ্বর আসা মাত্রই পরীক্ষা করাতে হবে। ডেঙ্গু ধরা পড়লে পচুর তরল খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।