গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া, নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০০ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৯৫১ জন।
হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনের শরীরে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।
ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৫ জন হাম আক্রান্ত হয়েছেন এবং এ বিভাগের ৪৪২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।