বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৮৬ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৮২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতরের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২১০ জন রোগী ভর্তি হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জন রোগী হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৮০ হাজার ২ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
এছাড়া, ১৫ মার্চ থেকে দেশের সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ২ লাখ ১১ হাজার ৪০ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৯৭২ জন।