গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩০ শিশু। এর মধ্যে ৯৫ শিশুর নিশ্চিত হামে আক্রান্ত হওয়ার খবর রয়েছে এবং ১ হাজার ২৩৫ শিশুর ক্ষেত্রে সন্দেহজনক হামের উপসর্গ দেখা দিয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৪০৮, আর নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৮৮১ শিশু। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৬ হাজার ৪৬৯ রোগী, যাদের মধ্যে ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন ছাড়পত্র পেয়েছেন।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১ হাজার ৩৩৬ শিশু। এর মধ্যে ১ হাজার ২৩১ জন সন্দেহজনক হামে এবং ১০৫ জন নিশ্চিত হামে মারা গেছেন।
হামে মৃত্যু ও শনাক্তের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে ঢাকা বিভাগে। এরপর রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ রয়েছে।