বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৪

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ১ হাজার ৩২৩ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৮ জন মারা গেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে দুজন করে এবং চট্টগ্রামে একজনের মৃত্যু ঘটেছে।

একই সময়ে দেশে ৮৬ জনের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ১৪৪ জনের শরীরে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ঢাকা বিভাগে হামের উপসর্গে সবচেয়ে বেশি ৫৪৬ জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে ২১৬ জন, চট্টগ্রামে ১২৩, ময়মনসিংহে ৯৪, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৫৮ এবং রংপুর বিভাগে ১৮ জন মারা গেছেন।

বিজ্ঞাপন