মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে একদিনে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১,৪৪৪ জন

হামের উপসর্গে একদিনে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১,৪৪৪ জন।

হামের উপসর্গে একদিনে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১,৪৪৪ জন

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একই সময়ে সারা দেশে হামের উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৪ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৫৭ জন।

১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট হামের রোগীর সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জন। এই সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ৬১০ জন।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ১ হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি, তবে ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন