মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৮৪

হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৮৪ জনে পৌঁছেছে।

হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৮৪

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৪০ জন হাম রোগী।

২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং হাম শনাক্ত হয়েছে ৮১ জনের। এ নিয়ে সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৫২৩ জনে।

এছাড়া, উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৪০ হাজার ১৯৯ জনের শরীরে। বর্তমানে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৪ হাজার ২৫১ জন।

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

বিজ্ঞাপন