সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৪০

হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৪০। মোট মৃত্যুর সংখ্যা ১,২৮৪।

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৪০

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৮৪ জনে।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪৪০ শিশু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮১ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া, হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ৩৫৯ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১৭৯ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু।

দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ১৯৯ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৪ হাজার ৫২৩ জন।

মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৪ হাজার ২৫১ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

বিজ্ঞাপন