সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

ঢাকার আকাশ আংশিক মেঘলা, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

ঢাকা ও আশপাশের এলাকায় রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (৮ নভেম্বর) রাত ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাতের মধ্যে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬০ শতাংশ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন