ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্যে জানা যায়, একদিনে ১ হাজার ৬৭৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবারের রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বেশি ৭১৪ জন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে।
অন্য বিভাগের মধ্যে বরিশালে ২১৩, চট্টগ্রামে ৩১১, খুলনায় ১৯০, ময়মনসিংহে ৫০, রাজশাহীতে ১১৫, রংপুরে ৬০ এবং সিলেটে ২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৮০ জন। স্বাস্থ্য অধিদপ্তর এই পরিস্থিতির উপর নজর রাখছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।