শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৯৮৮

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৯৮৮ নতুন রোগী।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৯৮৮

সারাদেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে ৯৮৮ জন নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।

পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৬১ জনের। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এই তথ্য জানানো হয়। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৭৫ জনের মৃত্যু হয়েছে।

নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫ জন। এই সময়ে দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৭ হাজার ৭০২ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৪ হাজার ৩৫৫ জনের।

মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট দুই লাখ ১১ হাজার ৮৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং দুই লাখ ৩ হাজার ২৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। স্বাস্থ্য অধিদফতরের রিপোর্ট অনুযায়ী, বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক।

বিজ্ঞাপন