শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস: শৈত্যপ্রবাহ আসছে ৩ মাসে

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ৩ মাসে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহ আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস: শৈত্যপ্রবাহ আসছে ৩ মাসে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন মাসে দেশের ওপর দিয়ে ৪ থেকে ৬টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। চলতি নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই পূর্বাভাসে শীত মৌসুমে কয়েক দফা শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলামের স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তা তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য হবে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সাধারণত ডিসেম্বর মাসে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে, বিশেষ করে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে। রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের কিছু অঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে।

জানুয়ারিতে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, যেখানে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এছাড়া, এই সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন