শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৪

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৪ জন।

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৪

সারাদেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গে আরো চার শিশুর মৃত্যু ঘটেছে। স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে জানানো হয়, এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, ১ হাজার ২৩৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং ৭৫ জনের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতালের বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন ১ হাজার ১২৮ জন রোগী।

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৪১ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২৯৪ জন। হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭১, অন্যদিকে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

বিজ্ঞাপন