হামের উপসর্গে বৃহস্পতিবার আরও ২ জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ জনে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ০৩১ জন রোগী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৯৯৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং হাম শনাক্ত হয়েছে ৩৬ জনের।
এখন পর্যন্ত সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ২৪৮ জন। হামের উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনের শরীরে।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জনের চিকিৎসা করা হয়েছে এবং হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।