দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এবং ৯৯৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
মার্চ মাস থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন মারা গেছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মোট ১,১০১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটি সিলেট বিভাগের বাসিন্দা। একই সময়ে নিশ্চিত আক্রান্ত ১৩ জনের মধ্যে সবাই ঢাকার বাসিন্দা।
উপসর্গ পাওয়া ৯৯৭ জনের মধ্যে ঢাকার ৪১২, সিলেটের ১৩২, চট্টগ্রামের ১৯৩, রাজশাহীর ২২, ময়মনসিংহের ৫৯, বরিশালের ৯৭, খুলনার ৬৬ এবং রংপুরের ১৬ জন রয়েছে।
চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত দেশে ২৩,২১২ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এবং ২১৬,৭৬৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ পর্যন্ত ১,৯২,৬৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যার মধ্যে ১,৮৫,১১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।