বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৩৬৪

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৩৬৪ জন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৩৬৪

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরের ২১ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ১৬ হাজার ৬৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৬৫৬ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৪০ জন।

এছাড়া, একদিনে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৩৭৩। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

বিজ্ঞাপন