মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৯১, চট্টগ্রাম বিভাগে ১০৫, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১৫, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১১০, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১৩, খুলনা বিভাগে ১৪১, ময়মনসিংহ বিভাগে ৮০, রাজশাহী বিভাগে ১২৮, রংপুর বিভাগে ৭২ এবং সিলেট বিভাগে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।
এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৬১৭ জনে পৌঁছেছে।