বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই

ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই।

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই

ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাতের মধ্যে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এছাড়া, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আজ দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪৩ শতাংশ ছিল।

বিজ্ঞাপন