দেশে গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৩৪২ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩৪৩ জন।
গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৪ হাজার ৫৫১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩৫ জন।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ১৫৭ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯০ হাজার ৬৬৩ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৮৩ হাজার ৪২ জন।
গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গে পাঁচজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।