বাংলাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন এবং ময়মনসিংহ ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন।
একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৯ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট ১ হাজার ১৯৬ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯২ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদফতর এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।