রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

রাজধানীতে আজ রাতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত

রাজধানী ঢাকায় আজ রাতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

রাজধানীতে আজ রাতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, এ সময় আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজ সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৫৩ শতাংশ।

আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে।

এদিকে, আজ রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন