ঢাকা এবং আশপাশের এলাকায় আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। পূর্বাভাসে উল্লেখ করা হয় যে, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে আরও বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
আজ দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫০ শতাংশ ছিল।