মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

সিলেটে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ২২৯ জন।

সিলেটে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২২৯ জনে পৌঁছেছে। মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মৃত শিশুরা সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের বাড়ি সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় এবং প্রত্যেকের বয়স দেড় বছরের কম।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৬৪ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে সাড়ে ৫ শতাধিক রোগী চিকিৎসাধীন আছেন।

চিকিৎসকদের মতে, বেশিরভাগ ক্ষেত্রে উপসর্গ নিয়ে মারা যাচ্ছে শিশুরা। তাদের মধ্যে নিউমোনিয়া, জন্ডিস, হৃদরোগসহ নানা শারীরিক জটিলতা দেখা দিয়েছে।

আক্রান্ত ও মারা যাওয়া শিশুদের অধিকাংশ সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জের প্রত্যন্ত জনপদের বাসিন্দা। তবে, বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, টিকাদান কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন