মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৯৬ শিশু, মৃত্যু নেই

২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত ৯৬ শিশু শনাক্ত, মৃত্যু নেই। মোট আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ২৩২ জন।

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৯৬ শিশু, মৃত্যু নেই

গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত ৯৬ জন শিশু শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ২৩২ জনে। তবে, ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে কোনো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম রোগী ও উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ৩৫২ জনে পৌঁছেছে।

একদিনে হাসপাতাল ভর্তি হয়েছেন ১ হাজার ৪১৭ জন হাম রোগী। এ সময়, ১ হাজার ৩২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন হামের উপসর্গ নিয়ে। এর মধ্যে ২ লাখ ২২ হাজার ১৯ জন রোগী হাসপাতাল ছেড়েছেন।

হামের উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জনের শরীরে, যা দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি গুরুতর সংকেত।

বিজ্ঞাপন