দেশে গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যু নথিভুক্ত হয়নি। স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময়ে ১ হাজার ৪১৭ শিশুর হাম শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা শূন্য। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, হাম রোগে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে।
অর্থাৎ, হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৩৫২ শিশু মারা গেছে। ২৪ ঘণ্টায় ৯৬ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩২১।
এছাড়া, এই সময়ে ১ হাজার ২৬১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ হাজার ৩১৪ শিশু হাসপাতাল থেকে ছাড় পেয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৯০৭, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ২৩২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ রোগী, যাদের মধ্যে ২ লাখ ২২ হাজার ১৯ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।