গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে মোট এক হাজার ৩২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং উপসর্গ নিয়ে এক হাজার ২১৮ শিশু মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন এবং চট্টগ্রাম বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের। চলতি বছর মোট ২৫ হাজার ৬২৮ জনের হাম শনাক্ত হয়েছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় এক হাজার ২২৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৫০ হাজার ৭৯৭ জনে।