হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৬ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৭ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একদিনে ১ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং হাম শনাক্ত হয়েছে ৮৩ জনের শরীরে।
সারা দেশে হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ১১১ জনে। উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৪৬ হাজার ৬৪৬ জনের শরীরে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২০ হাজার ২৪৭ জন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছেড়ে গেছে ২ লাখ ১১ হাজার ৩০৩ জন।