হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৫ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৬৪ জন হাম রোগী। একই সময়ে ১ হাজার ৩৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের।
সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৭২৩ জনে। উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৪২ হাজার ৯০৭ জনের শরীরে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরেছে ২ লাখ ৭ হাজার ৯০৩ জন।