রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪০

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪০ জন।

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪০

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে, ফলে দেশে মোট প্রাণহানি বেড়ে ৮৪০ জনে পৌঁছেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৮৭২ জন। এর মধ্যে ৭৫১ জনের শরীরে হাম উপসর্গ দেখা দিয়েছে এবং ১২১ জনের দেহে হাম শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ থাকা রোগীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ২৪১ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১৬ হাজার ১৮০ জন, এবং উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ২৯ হাজার ৬১ জনের শরীরে।

হাসপাতালে ভর্তি হরম রোগীর সংখ্যা ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন, এবং হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।

বিজ্ঞাপন