শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মাতৃদুগ্ধের গুরুত্ব নিয়ে মন্তব্য করেছেন, যা শিশু স্বাস্থ্যের জন্য অপরিহার্য।

মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, মাতৃ-শিশু সেবায় আধুনিকায়নের নামে রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। তিনি আজ শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘বিশ্ব মাতৃদুগ্ধ দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।

মন্ত্রী জানান, শিশুর জন্মের পর থেকে পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ দেওয়া অত্যন্ত জরুরি। তিনি বলেন, ‘বাবা-মায়ের পারস্পরিক আচরণের সাথে শিশুদের মানসিকতা পরিবর্তন আসছে এবং সিজারের সংখ্যা বাড়ছে।’

শিশুদের স্বাস্থ্য রক্ষায় মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, অভিভাবকদের কর্মব্যস্ততা, অজ্ঞতা এবং শিশুকে বেশি খাওয়ানোর প্রবণতার কারণে কৌটাবন্দি দুধের ওপর নির্ভরশীলতা বাড়ছে, যা শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক বিপদ ডেকে আনছে।

এ সময় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘শুধু দিবস পালন করলেই জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না।’ ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ধনী ও শিক্ষিত মায়েদের বুকের দুধ খাওয়ানোর হার কমেছে এবং এর ফলে বছরে প্রায় ৮ লাখ ২০ হাজার শিশু মারা যাচ্ছে।

বিজ্ঞাপন