গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ২ জন এবং ময়মনসিংহে ১ জন শিশু মারা গেছে। এই ঘটনায় সিলেটে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা ১১৩ জনে পৌঁছেছে।
নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ জন রোগী। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৮৬ জন।
এদিকে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালেও হাম আক্রান্ত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।