মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

সিলেটে হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪ জনের প্রাণহানি

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৬৪।

সিলেটে হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪ জনের প্রাণহানি

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ অঞ্চলে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬৪ জনে।

গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ৪৯৫।

এদিকে, হাম ছোঁয়াচে রোগটির কারণে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সিলেট ছাড়াও বরিশাল, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, হাম নিয়ে আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে চিকিৎসা নেয়ার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন