মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
স্বাস্থ্য

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ৯৫ জনের মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৯৫ জনে পৌঁছেছে।

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ৯৫ জনের মৃত্যু

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। উভয়ের বয়স ১ বছরের কম।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ২৫৩ জন রোগী।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০ জন এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন রয়েছেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আরও ২৯ জন রোগী চিকিৎসাধীন।

গত ২৪ ঘণ্টায় কোনো রোগী ল্যাব টেস্টে শনাক্ত হয়নি, তবে একই সময়ে নতুন করে ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় ৪৮৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে মারা যাওয়া শিশুদের মধ্যে চারজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে। তাদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিসসহ নানা জটিল রোগে ভুগছিল। চিকিৎসকরা শিশুদের পুষ্টিহীনতার অভাবকে মৃত্যুর একটি কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

বিজ্ঞাপন