বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু ৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি
স্বাস্থ্য

জীবননগরে প্রসূতির মৃত্যুর পর ক্লিনিকে সিলগালা ও জরিমানা

জীবননগরে প্রসূতির মৃত্যুর পর নিউ সেবা ক্লিনিক সিলগালা ও জরিমানা করা হয়েছে।

জীবননগরে প্রসূতির মৃত্যুর পর ক্লিনিকে সিলগালা ও জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে ‘নিউ সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ কে সিলগালা করেছে উপজেলা প্রশাসন। প্রসূতির মৃত্যুর ঘটনার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় ক্লিনিকটিতে লাইসেন্স না থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

সূত্র জানায়, ক্লিনিকটিতে সিজার করার ৪ দিন পর এক প্রসূতি মায়ের মৃত্যু ঘটে। এই ঘটনায় স্বাস্থ্যসেবার মান ও কাগজপত্র যাচাই করতে অভিযান চালানো হয়।

অভিযানে ক্লিনিকের মালিক সুজা উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স না থাকা ও স্বাস্থ্যসেবার শর্ত অমান্য করার কারণে ক্লিনিকটি সিলগালা করা হয়।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রসূতির মৃত্যুর খবর পাওয়ার পরই এ অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্স না থাকার কারণে ক্লিনিকটি জরিমানা ও সিলগালা করা হয়েছে।

বিজ্ঞাপন