রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে মৃত্যু আরও ৭ শিশুর

হামের উপসর্গে মৃত্যু আরও সাত শিশুর, মোট প্রাণহানি এক হাজার ১৯ জন।

হামের উপসর্গে মৃত্যু আরও ৭ শিশুর

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গে মোট এক হাজার ১৯ জনের প্রাণহানি ঘটলো।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বার্তায় জানানো হয়, নিশ্চিত হামে ১০০ জন এবং উপসর্গ নিয়ে ৯১৯ জন মারা গেছেন।

শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে পাঁচজন মারা গেছে এবং এ সময়ে দেশে ৩৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে হামে আক্রান্ত হয়ে মোট ১০০ জন মারা গেছে এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৯১৯। ঢাকা বিভাগে নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে।

গত ২৪ ঘণ্টায় ৮১৬ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে ৮৫৫ জন নিশ্চিত ও উপসর্গ মিলিয়ে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগীর ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫০ হাজার ২০২ জনে, যাদের মধ্যে এক লাখ ৪৪ হাজার ৪৮৫ জন হাসপাতাল ছেড়েছে।

দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৭০ হাজার ৬৩৮ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৬ জন।

বিজ্ঞাপন