শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৫

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৫ জনে পৌঁছেছে।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৫

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে ৮০৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু ঘটেছে। নতুন করে হাম ও উপসর্গের রোগী সংখ্যা ১ হাজার ১৪ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৬৬ জনের শরীরে। এ নিয়ে মোট হাম আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। হামের উপসর্গ পাওয়া গেছে ৮৪৮ জনের শরীরে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২১ হাজার ২০০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩ হাজার ৮৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৮৮ জন।

বিজ্ঞাপন