মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

মাদারীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মাদারীপুরের শিবচরে বজ্রপাতে কৃষক আজিজ ব্যাপারীর মৃত্যু হয়েছে।

মাদারীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মাদারীপুরের শিবচরে বজ্রাঘাতে আজিজ ব্যাপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার ভদ্রাসন ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত আজিজ বেপারী চরপাড়া গ্রামের আশরাফ বেপারীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির সময় তিনি তার নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রাঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে বিকেল সাড়ে ৩টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন