মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গে মৃত্যু ৮০০ ছাড়াল

দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ ছাড়িয়েছে, নতুন রোগী শনাক্ত হচ্ছে প্রতিদিন।

হাম ও হামের উপসর্গে মৃত্যু ৮০০ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে ৮০৩ জনে দাঁড়িয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও উপসর্গের রোগী ১ হাজার ৩৭ জন শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩৩ জনের শরীরে। মোট হাম আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৮৪১ জনে পৌঁছেছে।

হামের উপসর্গ পাওয়া গেছে ৯০৪ জনের শরীরে। ১৫ মার্চ থেকে বর্তমানে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৩৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩ হাজার ৭৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৯ হাজারের বেশি রোগী।

বিজ্ঞাপন