সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ভারতে ডেঙ্গুর টিকার অনুমোদন পেল কিউডেঙ্গা

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গুর টিকার অনুমোদন পেল কিউডেঙ্গা।

ভারতে ডেঙ্গুর টিকার অনুমোদন পেল কিউডেঙ্গা

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু রোগের চিকিৎসায় টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের জন্য অনুমতি পেয়েছে দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া।

৪ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিরা এই টিকা গ্রহণ করতে পারবেন। এই টিকা ডেঙ্গু ভাইরাসের ৪ ধরনের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। টিকাটি ৩ মাসের ব্যবধানে ২ ডোজে নিতে হবে।

তাকেদা জানিয়েছে, টিকা নেওয়ার আগে ডেঙ্গু পরীক্ষা করানোর প্রয়োজন নেই এবং পূর্বে ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে না।

ভারতে এই অনুমোদন দেওয়া হয়েছে ১৯টি ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে, যা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে পরিচালিত হয়েছে। এসব ট্রায়ালে ২৮ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছেন।

গত দুই দশকে ভারতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ১১ গুণ বৃদ্ধি পেয়েছে, যা এই টিকার অনুমোদনকে গুরুত্বপূর্ণ করে তুলেছে।

বিজ্ঞাপন