সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা এবং ঝড়ো হাওয়ার সতর্কতা জারি।

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

দেশের ৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২২ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এই কারণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন