শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি

১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি।

১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি

দেশের ১২ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, পাবনা, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই ঝড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টির কারণে জনজীবনে বিঘ্ন ঘটতে পারে, তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন