শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন শিখা অনির্বাণে।

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

আজ শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর, প্রধানমন্ত্রী তারেক রহমানও শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এই সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদর্শন করে। বিউগলে করুন সুর বেজে ওঠে।

সকাল ৯টায় প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারগণের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই দিনে সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় এবং পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর আক্রমণ শুরু করে, যা মুক্তিযুদ্ধে বিজয়কে ত্বরান্বিত করে।

দেশ স্বাধীন হওয়ার পর প্রতিবছর ঐতিহাসিক এ দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হচ্ছে।

বিজ্ঞাপন