শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাবিতে প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ ধরনের গাছ লাগালেন আবু জাফর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ ধরনের গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা আবু জাফর।

ঢাবিতে প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ ধরনের গাছ লাগালেন আবু জাফর

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ৬২টি আলাদা ধরনের গাছের চারা রোপন করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফর। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪ টায় এই পরিবেশবান্ধব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময়, ছাত্রদল নেতাকর্মীরা ৬২ রকমের ফল, ফুল ও বনজ গাছের চারা রোপন করেন। এসব গাছের মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, লিচু, কাঠগোলাপ, নিম, বাদাম, রেইনট্রি, কৃষ্ণচূড়া, মেহগনি, রঙ্গন ও নারিকেলসহ অন্যান্য পরিবেশবান্ধব গাছের চারা।

এইচ এম আবু জাফর বলেন, "প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংঠনিক অভিভাবক তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে আমরা ৬২ রকমের ৬২টি ফল গাছ, ফুল গাছ, বনজ বৃক্ষ, ঔষুধি গাছ রোপণ করেছি। আমাদের আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন এবং বৃক্ষময় সবুজ রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য।"

তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে।

বিজ্ঞাপন