গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামী দিনেও পরিস্থিতি ভালো থাকবে। শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আইজিপি বলেন, "আপনারা সবাই মিলে শান্তিপ্রিয় মানুষগুলা যারা অশান্তি তৈরি করে তাদের বিপক্ষে অবস্থান নেন—এর সংখ্যা খুব বেশি না।" তিনি উল্লেখ করেন যে, আইন মেনে না চললে এবং পুলিশকে সহযোগিতা না করলে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়ে।
তিনি আরও বলেন, "ধরুন, একটি এলাকায় ১০ লাখ মানুষ আছে, আর সেখানকার থানায় পুলিশ সদস্য আছেন মাত্র ২০ জন।" এলাকার মানুষের সমর্থন ও সহযোগিতা ছাড়া এই ২০ জনের পক্ষে কাজ করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
আইজিপি বলেন, "আপনারা যদি মনে করেন, এলাকায় পুলিশের দরকার নেই, তাহলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদেরই নিতে হবে।" তিনি জনগণের মতামতের গুরুত্ব তুলে ধরে বলেন, "জনগণ যেটা চাইবে, সেটাই সরকার সিদ্ধান্ত নেবে।"
তিনি বলেন, "আপনারা আগেও দেখেছেন, অনেক লাগাতার কর্মসূচি হয়েছে, পরিণতি কী হয়।" আইজিপি জনগণের প্রতি আহ্বান জানান যেন কঠোর অবস্থানে যেতে না হয়।